বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকারের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা।
মিছিলটি ভালুক জান মাদ্রাসা মাঠ হতে শুরু করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গিয়ে শেষ করা হয়।
এ সময় উপজেলা বিএনপি’র সাবেক সকল সাধারণ সম্পাদক, সাবেক আহবায়ক জনাব এবি সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আশিকুল হক আশিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাসুদ আহমেদ, উপজেলা বিএনপির সদস্য জনাব এডভোকেট হুমায়ুন কবির, উপজেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, জনাব লিয়াকত আলী সরকার, জনাব সাইদুর রহমান সাঈদ মাস্টার, জনাব রফিকুল ইসলাম মাখন, জনাব আব্দুর রশিদ বি.এ, জনাব ইছাহাক আলী,প্রভাষক এনামুল হাসান, জনাব গোলাম সারোয়ার সহ উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদল পৌর ছাত্রদল কলেজ ছাত্রদল, উপজেলা কৃষক দল, উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ,উপজেলা শ্রমিক দল, মহিলা দলের নেতৃবৃন্দ শোভাযাত্রা সহকারে অংশগ্রহণ করেন।